ড. মিজানুর রহমান শেলী প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। গত ১০ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মরহুম বিএম রহমানের পুত্র ড. শেলী ১৯৪৩ সালে বিক্রমপুর, মুন্সিগঞ্জে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন। তিনি সমাজবিজ্ঞানী, সাহিত্যিক এবং সাংবাদিক হিসাবেও সমধিক পরিচিত। ড. শেলী সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডের জন্য ১৯৯৯ সালে মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার লাভ করেন। কোম্পানির পরিচালনা পর্ষদের একই সভায় মো. মিজানুর রহমান চৌধুরী কোম্পানির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। মিজানুর রহমান চৌধুরী মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন সাবেক পরিচালক।- প্রেস বিজ্ঞপ্তি
