টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা যে বিশ্বব্যাপী তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই বিষয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি হাতে গোনা কয়েকটি ইনস্টিটিউট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যেই একটি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)। ঢাকার মহাখালীতে এনআইএফটি প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালিত হয়ে আসছে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যত্
আমাদের দেশের মোট রপ্তানির আয়ের সিংহভাগই আসে বস্ত্রশিল্প থেকে। ফলে এই শিল্পের আকার বৃদ্ধির সাথে সাথে বাড়ছে সংশ্লিষ্ট প্রফেশনালদের চাহিদা। এই সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা যেমন ব্যাপক তেমন রয়েছে উপযুক্ত ইঞ্জিনিয়ারদের শূন্যতা। এমন প্রেক্ষাপটে পড়ালেখার বিষয় হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা অনেক বেশি। মোট কথায় বলা যায়, পরিহিত বস্ত্র তৈরিতে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের প্রয়োজন অনস্বীকার্য। এমনটি ছিল মানুষের চিন্তার অতীত। কিন্তু যুগের চাহিদা মোতাবেক এখন ঘণ্টা, মিনিট, সেকেন্ড হিসেব কষে তৈরি হচ্ছে রঙের বা ডিজাইনের আন্তর্জাতিক মানের বস্ত্র। আর এর পেছনে কাজ করছে সংশ্লিষ্ট অভিজ্ঞ ডিজাইনার ও ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বহু প্রফেশনাল। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যত্ দেশে এবং দেশের বাইরে অনেকটাই সুরক্ষিত।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজের কয়েকটি ধাপ রয়েছে। আর এই ধাপ বা পর্যায়গুলোকে একটি র্সাকেলও বলা যায়। এর মধ্যে রয়েছে তুলা থেকে সুতা, সুতা থেকে রং বেরঙের ফেব্রিক্স বা কাপড় এবং তা থেকে চাহিদামাফিক শেপে তৈরি করা হয় বিভিন্ন রঙের নতুন নতুন ডিজাইনের মোটিভ নিয়ে আকর্ষণীয় সব পোশাকের সমাহার।
যেসব বিষয় পড়ানো হয়
আগেই বলা হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হলো ৪ বছর মেয়াদি কোর্স। এই কোর্সে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্রভৃতি বিষয় পড়ানো হয়ে থাকে। তত্ত্বীয় শিক্ষার সাথে ব্যবহারিক শিক্ষার দিকেও নজর দেওয়া হয় এখানে। রয়েছে ইন্টার্নির সুবিধা।
যোগাযোগ :১৪৬, ওয়্যারলেস গেট মহাখালী, ঢাকা।
ফোন :০১৭৩১২২০০৯৯।
