নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফপুর ইউনিয়নের গগডা বাদলাপাড়া গ্রামের মজনু মিয়া (৪৫) নামে এক কৃষক ৪ জুলাই নিখোঁজ হবার পর ১০ দিনেও তার কোন সন্ধান মিলেনি। এ ব্যাপারে মজনু মিয়ার ছোট ভাই বাহার উদ্দিন লিটন কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ৪ জুলাই মজনু মিয়া পণ্য ক্রয়ের জন্য বাড়ি থেকে চিরাং বাজারে যান। কিন্তু পরে আর বাড়িতে ফেরেনি। এদিকে নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও মজনু মিয়ার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন চরম উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে রয়েছেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেব জানান, নিখোঁজ কৃষকের সন্ধান করা হচ্ছে।
