ঈদের পর অন্দোলনকে বেগবান করতে এখন থেকেই প্রস্তুতি নিন

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:৪৩
শার্শায় বিএনপি নেতা তরিকুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, গোটা জাতির বুকের ওপর চেপে বসা এ ‘জুলুমবাজ’ আওয়ামী লীগ সরকারকে হঠাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঈদের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে। তিনি সোমবার সন্ধ্যায় শার্শা উপজেলা অডিটরিয়ামে শার্শা ও বেনাপোল পৌর বিএনপি আয়োজিত এক কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, মাসুদুর রহমান মিলন ও জামায়াতের উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।