এইচএসবিসি এক্সপোর্ট অ্যাওয়ার্ডস এর এসএমই ক্যাটাগরির জন্য নমিনেশন নেয়ার সময় বাড়ানো হয়েছে ২৮ জুলাই পর্যন্ত। বাংলাদেশের এসএমই খাতের রপ্তানিকারকরা, (আরএমজি/ টেক্সটাইল খাত ব্যতীত) যাদের বাত্সরিক রপ্তানি ৫ মিলিয়ন মার্কিন ডলারের কম, তারা ‘বছরের সেরা রপ্তানিকারক’ হিসেবে বিবেচিত হওয়ার জন্য এ ক্যাটাগরিতে মনোনয়ন দিতে পারেন। এসএমই খাতের রপ্তানিকারকদের অনুরোধের ভিত্তিতে নমিনেশন দেয়ার সময় বাড়ানো হয়েছে। নমিনেশন এর জন্য প্রয়োজনীয় শর্তাবলী অপরিবর্তিত থাকবে। নমিনেশন ফর্ম পাওয়া যাবে www.hsbc.com.bd সাইটে। এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দেশের রপ্তানি ও সামগ্রিক অর্থনীতিতে অবদানের জন্য বাংলাদেশের রপ্তানিকারকদের সম্মানিত করার একটি প্রয়াস। এসএমই ক্যাটাগরিতে পূর্ববর্তী বিজয়ী রপ্তানিকারকরা হচ্ছেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, গ্রাফিক পিপল্ লিমিটেড,বে ফুটওয়ার লিমিটেড এবং রেইন স্টেশন-২৩।-প্রেস বিজ্ঞপ্তি
