সিগারেটের কর থেকে চিকিত্সা ইউনিট

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৪৬
সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে-ধুমপান মৃত্যুর কারণ। কিন্তু তাই বলে কেউ সিগারেট খাওয়া ছেড়ে দেয় না। এমনকি প্রতি বছর বাজেটে দাম বাড়ানোর পরও। তাই ভারতের সরকার এক অভিনব পদক্ষেপ নিয়েছে। সিগারেটের ওপর বেশি করে কর আরোপ করা হয়েছে। এই কর থেকে চারটি চিকিত্সা ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরে সিগারেটের ওপর কর বাড়িয়ে করা হয়েছে ৭০ শতাংশ। গতকাল বুধবার বাজেটে সািগেরেটের মূল্যের ওপর কর বাড়ানোর কথা ঘোষণা করেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। এরফলে অতিরিক্ত রাজস্ব আয় হবে বছরে প্রায় তিন হাজার কোটি রুপি। অর্থ মন্ত্রণালযের হিসাব অনুয়ায়ী, সিগরেটের ওপর বর্ধিত কর থেকে ৬ বছরে রাজকোষে আসবে অতিরিক্ত ১৮ হাজার কোটি টাকা। ভারতে সিগারেট থেকে রাজস্ব আয় হয় প্রায় ৭০ হাজার কোটি টাকা। সিগারেটের বর্ধিত এই কর থেকে কমপক্ষে নতুন ৪ টি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট করা যাবে। পদক্ষেপটা অভিনব এবং উপকারী বটে! - এসবিএস নিউজ