হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ধুতির প্রয়োজনীয়তা সর্বাধিক। পোশাকটি একটি ঐতিহ্যবাহী পোশাকও। কেবল হিন্দুরা নয়, বিভিন্ন ধর্মের লোক ধুতি পরে থাকেন। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে এটি গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ধুতির ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি ক্লাব!
গত ১১ জুলাই মাদ্রাজ হাইকোটের বিচারক হরিপরানাথামান একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চেন্নাইয়ে তামিলনাড়ুর ক্রিকেট এসোসিয়েশন ক্লাবে (টিএনসিএ) যান। কিন্তু গেট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ তার পরনে ছিল ধুতি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এখানে ধুতি পরে প্রবেশ করা নিষেধ। নিষেধাজ্ঞার খবর শোনার পর ক্ষোভ প্রকাশ কছেন রাজ্যের জনগণ। আর রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা বলেছেন, এর মাধ্যমে ধুতির অমর্যাদা করা হয়েছে। ওই ক্লাবের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। জয়ললিতা জানিয়েছেন, ধুতির মর্যাদা রক্ষায় পার্লামেন্টে একটি বিল পাস করা হচ্ছে। ওই বিচারক বলেন, স্বাধীনতার ৬০ বছর এধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। তারা তাদের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারেন, কিন্তু অন্য কারো ওপর নয়। - এনডিটিভি
