দীর্ঘ ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল ৯ টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে আবারো ফ্ল্যাট বা ডাম্প ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ফেরিগুলো চলছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। এ অবস্থায় যে কোন সময় ডাম্প ফেরিগুলো আবারো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, গত কয়েক দিনের উল্টো স্রোতের কারণে মঙ্গলবার বিকাল ৪টা হতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ৭টি ডাম্ব ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে গতকাল সকাল ৯টা থেকে ফেরিগুলো আবারো চালু করা হয়েছে। কিন্তু ফেরিগুলোকে উল্টো স্রোতের সাথে প্রতিযোগিতা করেই চলতে হচ্ছে। এতে করে ফেরির ইঞ্জিনে চাপ পড়ছে। পদ্মায় এ অবস্থা চলতে থাকলে আবারো যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে ডাম্প ফেরি।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান জানিয়েছেন, এ অবস্থা বেশি দিন চলতে থাকলে আসন্ন ঈদে দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীদের চরম বিড়ম্বনায়
