আজকের রাশিফল

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ১৯:৩৭
১৮ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৩ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৯ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গল। শুভরত্ন: চন্দ্র ও মঙ্গল। প্রকৃতিগতভাবে আপনি: প্রাণবন্ত, উদ্যোগী ও সাহসী। কোনো নিয়ম ও গণ্ডির মধ্যে আপনি থাকতে চান না। নিজের মত ও চিন্তা দৃঢ়তার সাথে ব্যক্ত করতে পারেন। ঝুঁকি নিতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়তে পারেন। আপনি মেজাজি ও আবেগপ্রবণ। তাই অনেক দ্বন্দ্ব-বিরোধ সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। ব্যক্তিগত অগ্রগতি আপনার কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি লক্ষ্যে পৌঁছতে চান। আপনাকে আরও সাবধান ও কৌশলী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী উইলিয়াম থেকারী, নভোচারী জন গ্লেন, কবি বিষ্ণুদে, নৃত্যশিল্পী শামীম আরা নীপা প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বাড়িতে কেউ অসুস্থ হতে পারে। অসুস্থতা নিয়ে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাব ফলপ্রসূ হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মন্দা কাটিয়ে উঠার চেষ্টা করুন। কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ধৈর্য ও সাফল্য পরিশ্রমে করায়ত্ত হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ আর্থিক ব্যাপারে কিছুটা চিন্তা থাকতে পারে। কাজকর্মে কিছুটা অগ্রগতি আশা করা যায়। কুটির শিল্পীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক সাফল্য আসতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। আজ কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সুনাম বৃদ্ধি পেলেও বিরোধী পক্ষের সমালোচনা বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। ভ্রমণ পরিহার করতে পারলে ভালো করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক ব্যাপারে কিছুটা চিন্তিত থাকবেন। সামাজিক কোনো কাজে জড়াতে পারেন। নতুন পরিচিতি বন্ধুত্বে পর্যবেশিত হতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগের সম্ভাবনা আছে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শরীর খুব একটা ভালো যাবে না। ঠাণ্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। পাওনা টাকা আদায় কঠিন হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। চঞ্চলতা পরিহার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ নতুন কোনো সম্পত্তি বা বাসস্থান ক্রয়ের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কিছু অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কোনো মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সুযোগ পেলে সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। বদলি বা কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। মজুদদারী বা ঠিকাদারী ব্যবসায় লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দাম্পত্য অশান্তি সৃষ্টি হতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। দাম্পত্য ভুল বুঝাবুঝিতে ইন্ধন যোগাতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। কারো আশ্বাসের উপর নির্ভর করা ঠিক হবে না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক দিক কিছুটা সমস্যাবহুল হবে। সাফল্য বাধাগ্রস্ত হবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে পদস্থ কারো আনুকূল্য পেতে পারেন। বিদ্যার্থীদেরকে পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে হবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যোগাযোগের ক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। শরীর ভালো নাও যেতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কাজকর্মে কিছুটা সাফল্য পাবেন। তবে সেই সাফল্য মনের মত নাও হতে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না। প্রয়োজনে কিছুটা বিশ্রাম নিন। কিছু অর্থ নষ্ট হতে পারে। অথবা মূল্যবান কিছু হারাতে পারেন।