গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ১৯:৪৫
বিশ্বকাপের মতো কোনো আসরেএ কাধিকবার অংশ নেওয়াটাই যেখানে একজন ফুটবলারের জন্য বড় একটি গৌরব সেখানে মেক্সিকোর রাফায়েল মারকুয়েজের কৃতিত্বটিকে বিস্ময়করই বলতে হয়। ২০০২ সালে কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম ম্যাচ তিনি খেলতে নেমেছিলেন অধিনায়ক হিসেবেই। এরপর তারই অধিনায়কত্বে ২০০৬ সালে জার্মানিতে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাতে বিশ্বকাপ খেলেছে উত্তর আমেরিকার এই দলটি। আরএবার অর্থাত্ ২০১৪ সালের সর্বশেষ বিশ্বকাপেও যখন মারকুয়েজের নেতৃত্বেই খেলতে নামে মেক্সিকান দলটি, তখন ইতিহাসের পাতায় পর পর চারবিশ্বকাপে দলের নের্তৃত্ব দেওয়া প্রথম ফুটবলার হিসেবেও রেকর্ড বইয়ে নাম উঠে যায় মারকুয়েজের।