হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজে আলোচনা ও ইফতার মাহফিল

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:১৭
স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ), হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল এর আয়োজনে বুধবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এস আকবর এমপি, বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, ডাঃ বদিউজ্জামান ভুঁইয়া, ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিত্সক পরিষদ হলি ফ্যামিলি শাখার সভাপতি ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া। অন্যান্যের মধ্যে সিনিয়র শিক্ষক অধ্যাপক ডাঃ কানিজ মাওলা, অধ্যাপক তারিকুল আলম চৌধুরী, অধ্যাপক ডাঃ মোঃ দৌলতুজ্জামান ও ডাঃ মোঃ হাফিজুল হক বক্তব্য রাখেন।- প্রেস বিজ্ঞপ্তি