তারাগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবগঠিত রংপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে দলের ১০ জন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশী প্রহরায় জেলা বিএনপি’র ওই দুই নেতা স্থানীয় ইফতার মাহফিলে যোগ দেন।
