মির্জা মোরাদুজ্জামান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সিরাজগঞ্জ-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মির্জা মোরাদুজ্জামানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মির্জা মোরাদুজ্জামানের ১৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে—মালশাপাড়া কবরস্থানে কোরআনখানি, সকাল ১১টায় কবর জিয়ারত ও বাদ আছর মরহুমের ধানমন্ডির বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্খীদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
