শোক সংবাদ

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২২:২৬
এম এ মতিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. এম এ মতিন (৬৪) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার বুয়েটের শিক্ষক আবাসিক এলাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মো. নিজাম উদ্দিন খোকন ভূঁইয়া নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া মহল্লার মরহুম ইঞ্জিনিয়ার আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন খোকন ভূঁইয়া (৬৮) কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।