ঈদের জামা না পেয়ে স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৩৮
ঈদের জামা না পেয়ে স্বামীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৯টার সময় মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের আসাদুলের স্ত্রী ১ সন্তানের জননী বিসকিস খাতুন ঈদের পোশাক নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে। এক পর্যয়ে বিসকিস বিষপান করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাঁচাবার চেষ্টা করে। চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় একই উপজেলার হিজুলী গ্রামের বিসকিসের পিতা আমিনুল ইসলাম দাবি করেন পরিকল্পিতভাবে তার মেয়েকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি আত্মহত্যার মামলা হয়েছে।