মনপুরা (ভোলা) সংবাদদাতা
মনপুরা ১২৩৫০ হেক্টর আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা ৫৫০ হেক্টর বীজতলা প্রস্তুত করে ধানের বীজ বপন করেন। পূর্ণিমার জোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে পানি ঢুকে পুরো উপজেলার ৪টি ইউনিয়নে জোয়ারের পানিতে প্লাবিত হয়। দীর্ঘদিন প্লাবিত এলাকায় পানিবন্দি থাকায় বীজতলাগুলো পানির নিচে ডুবে থাকে। যার ফলে বীজতলার আমন বীজ ধানের চারাগুলো পচন ধরে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চারার কচি পাতাগুলো পচে গেছে। এছাড়াও কৃষকের ঘরে যে আমন বীজ অংকুর উদ্গম হয়েছিল দীর্ঘদিন ঘরে থাকায় সে বীজ ধানগুলো নষ্ট হয়ে যায়। বীজতলার বীজ নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে কৃষকরা দিশেহারা। কোথাও কোন বীজ ধান পাচ্ছে না।
