নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এ্যাম্বুলেন্সটি চালকসহ উধাও হবার ৩ মাস পর অবশেষে এ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকার সোহাগ মিয়ার গ্যারেজ থেকে তা উদ্ধার করা হয়। তবে চালক পলাতক রয়েছে। পুলিশ জানায়, চলতি বছরের ১৬ এপ্রিল এ্যাম্বুলেন্সসহ চালক মনিরুজ্জামান হাসপাতাল থেকে উধাও হয়ে যান।
