সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা যদি বর্তমান সময়ে শক্ত একটা ভিত্তির উপর দাঁড়াতে চাই, তাহলে আমাদের অতীতকে জানতে হবে। অতীত ইতিহাসকে ধারণ করেই বর্তমানে একটি শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব। উয়ারী বটেশ্বর ইতিহাসের একটি বড় বিস্ময়। এখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস।
গতকাল শনিবার নরসিংদীর শিবপুরে উয়ারী-বটেশ্বর অঞ্চলের টঙ্গীরটেক প্রত্নপীঠে ‘২০১৩-২০১৪ সনে ত্রয়োদশ প্রত্নতাত্ত্বিক খনন কাজের আবিষ্কার প্রদর্শনী ও ঐতিহ্য’ শীর্ষক আলোচনার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি নব আবিষ্কৃত উয়ারী বটেশ্বর মন্দির পরিদর্শন করেন।
