শার্শায় পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ সন্ত্রাসী নিহত

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২২:৫৪
জেলায় শার্শা উপজেলার বসতপুর গ্রামে পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ আনিছুর রহমান (৩২) নামে ১ সন্ত্রাসী নিহত হয়েছেন। বসতপুর চৌরাস্তা মসজিদের পাশে গত শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ২ পুলিশ আহত হয়। নিহত আনিছুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে। শার্শা থানার ওসি আহমেদ কবির জানান, নিহত আনিছুর রহমান জেলার নামকরা সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ভাংচুর, ডাকাতি, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় অন্তত ১ ডজন মামলা রয়েছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আনিছ জানায়, শার্শায় তার অনেক সহযোগী রয়েছে। তাদের কাছে অস্ত্রশস্ত্রও আছে। এরপর সাতক্ষীরা সদর থানার পুলিশ শার্শা থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে অস্ত্র উদ্ধার ও আনিছুরের অন্য সহযোগীদের ধরতে বসতপুর গ্রামে যায়।