প্রচেষ্টায় সফলজন

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২০:৪৩
নিজের মেধা এবং মননের সমন্বয়ে গড়ে উঠে প্রজন্ম। নিজেদের নতুন নতুন উদ্যোগেই তারা পৌঁছে যায় সফলতার শীর্ষে। দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে সম্পৃক্ত হওয়া একঝাঁক তারুণ্যদীপ্ত প্রকৌশলীদের সফল নেতৃত্বে দিয়ে চলেছেন বিবিএস ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী আবু নোমান হাওলাদার। এই সেক্টরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে আসে এই তরুণ উদ্যোক্তার কথায়। এ নিয়ে আমাদের এবারের আয়োজন স্টিল বিল্ডিং ফেব্রিকেশনে অন্যতম শীর্ষ উত্পাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলছে বিবিএস ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি একটি আমদানি বিকল্প শিল্পপ্রতিষ্ঠান যার মাধ্যমে দেশের অর্জিত মূল্যবান কারেন্সি সংরক্ষিত হয়। এই শিল্পখাত অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সেক্টর। আর এখানে উত্পাদনের সাথে রয়েছে দায়িত্ববোধের একটি প্রসঙ্গ। কেননা বৈদ্যুতিক ক্যাবলস যদি সঠিক মানের না হয় তবে এর কারণে ব্যাপক জান ও মানহানির ঘটনা ঘটে। এদেশে প্রতি বছর শুধু শর্ট সার্কিট হয়ে কয়েক হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে থাকে। অন্যদিকে বিল্ডিং কাজের জন্য ক্যাবলস ও একটি গুরুত্বপূর্ণ আইটেম। আমরা দেশ ও অর্থনীতির সেবার কথা চিন্তা করেই ক্যাবলস সেক্টরে অগ্রগামী হয়েছে বিবিএস ক্যাবল ইন্ডাস্ট্রিজ লি.। দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে সম্পৃক্ত হওয়া একঝাঁক তারুণ্যদীপ্ত প্রকৌশলী রয়েছেন এই শিল্প গ্রুপে, যার সফল নেতৃত্বে দিয়ে চলেছেন প্রকৌশলী আবু নোমান হাওলাদার। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বলা হচ্ছে এই খাতে বিনিয়োগ প্রয়োজন না হলেও ব্যাপকভাবে কোম্পানির সংখা বৃদ্ধি পাচ্ছে। একে আপনি কীভাবে দেখছেন? উত্তরে তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমাদের দেশের মার্কেট খুব বড় নয়। এমন ছোট বাজারকে কেন্দ্র করে অতিরিক্ত কোম্পানির সম্পৃক্ত হওয়া এই শিল্প খাতের জন্য বিপদ সংকেত বলে মনে করি। পূর্বে এমন অনেক সেক্টরে অনিয়ন্ত্রিত বিনিয়োগ করার মাধ্যমে সংশ্লিষ্ট খাতের লোকসানি অবস্থার সৃষ্টি হয়েছে। এজন্য সরকারকে এখনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এই খাতে বিনিয়োগ সুষ্ঠু করতে হলে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।’ এই সেক্টরে বড় দুটি সমস্যা হলো দামি ব্র্যান্ডের ক্যাবলস নকল হচ্ছে এবং নিন্মমানের জন্য ব্যাপক হারে শর্ট সার্কিট হচ্ছে। এ থেকে উত্তরণের উপায় কী? এমন প্রশ্নের উত্তরে আবু নোমান হাওলাদার বলেন, ‘এক ধরনের অসাধু ব্যবসায়ীরা এই কাজটি করে আসছে। নামীদামি ব্র্যান্ডের ক্যাবলসের বাজার চাহিদা বেশি, এবং তা নকল তৈরি হওয়ার কারণে ক্রেতারা নিন্মমানের ক্যাবলস ব্যবহার করছে না জেনেই। আর এতে সরকার যেমন বিশাল অঙ্কের রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে, আবার দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে ব্যাপক হারে। আমি মনে করি সরকারের এ বিষয়ে সঠিক উদ্যোগ নিয়ে নকলকারীদের ধরে সময়োপযোগী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যদিকে নামীদামি ব্র্যান্ডগুলোরও গ্রাহকদের সতর্ক করার জন্য প্রচারণা চালানো উচিত, যাতে গ্রাহকরা অরজিনাল ব্র্যান্ড চিনে ক্যাবলস কিনতে পারে।’ বিবিএস ক্যাবলস এবং এই কোম্পানির বিশেষত্ব সম্পর্কে আবু নোমান হাওলাদার জানান, ‘একশ ভাগ আমদানিকৃত কপারের মাধ্যমে ক্যাবলস তৈরি করে থাকি আমরা। এই সেক্টরে আমাদের রয়েছে উন্নত প্রযুক্তির মেশিনারিজ এবং গবেষণা। আমরা এখনো এখনো রফতানিতে যাইনি তবে ভবিষ্যতে আমাদের রফতানি পরিকল্পনা রয়েছে। বিবিএস ক্যাবলস সরকারের বিভিন্ন বিভাগে সরবরাহ করা হচ্ছে। আরইবির চাহিদার কথা মাথায় রেখেই আমাদের আরেকটি ইউনিট শিগগিরই উত্পাদনে আসছে। কিছু দিন পর আমরা আরইবিতেও সরবরাহ করতে সক্ষম হবো। আমরা সরকারকে যথেষ্ট পরিমাণ রেভিনিউ দিয়ে আসছি। আর আমরা প্রোডাক্টের কোয়ালিটির বিষয়ে কোনো আপস করি না। ফলে আমাদের ব্র্যান্ডের ক্যাবলসের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’