রংপুর পল্ল¬ীবিদুত্ সমিতি-২ এ আওতায় গঙ্গাচড়া জোনাল অফিস লিফলেট বিতরণ ও মাইকিং করে গত ১৫ জুলাই এর মধ্যে লোডশেডিং কমানোর প্রতিশ্রুতি দিলেও লোডশেডিং না কমানোর কারণে গতকাল রবিবার দুপুরে ব্যবসায়ীরা জোনাল অফিস বিক্ষোভ করে। এ সময় ব্যবসায়ীরা ডিজিএম এর কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও দাবি দাওয়া তুলে ধরেন। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দিনের বেলায় লোডশেডিং বেশি। ফলে ব্যবসায়ীরা ঠিকমত ব্যবসা করতে পারছেন না। গঙ্গাচড়া বাজারের ওয়েলডিং দোকানদার মনসুর আলী জানান, গত কয়েক মাস থেকে দোকানে কোন কাজ হচ্ছে না। শ্রমিকদের মজুরি ঠিকই দিতে হচ্ছে। মৌসুমী ফটোস্ট্যাটের মালিক বাবু মিয়া বলেন, বিদ্যুত্ এক ঘন্টা থাকে আ ২ ঘণ্টা থাকে না। গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম হারুন অর রশিদ বলেন, ঠিকাদাররা সময়মত লাইনের কাজ করতে না পারায় লোডশেডিং কমানো সম্ভব হয়নি। ব্যবসায়ীদের দাবি দাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
