বাগেরহাটে দম্পতিকে বেঁধে বসতঘরে অগ্নিসংযোগ

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:২৮
বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের বসতঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ। পূর্বশত্রুতার জের ধরে শনিবার গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলে ৬-৭ জন দুর্বৃত্ত উক্ত দম্পতিকে বেঁধে পেট্রল দিয়ে বসতঘর ও রান্নাঘরে আগুন দিয়ে ধরিয়ে দেয়। এতে বসতঘর ভস্মীভূত হয়। আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার বসত ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।