শরণখোলায় বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:২৯
বাগেরহাটের শরণখোলায় গতকাল রবিবার ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সুন্দরবনের বনদস্যু বেল¬াল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নমীর তালুকদার নিহত হয়েছেন। উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ভোলা নদীর পাড়ে অস্ত্র উদ্ধার অভিযানের সময় বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্দে সে নিহত হয়। এ সময় ১টি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। শরণখোলা থানার ওসি কাজী আবু সালেক জানান, নমীর তালুকদার এলাকায় ফিরে আসছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে, রবিবার ভোরে উত্তর রাজাপুর গ্রামের ভোলা নদীর পাড়ে অস্ত্র উদ্ধার অভিযানের সময় নমীর তালুকদারের অপর সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী বনদস্যুদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটে যায়। এ সময় বেল¬াল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নমীর তালুকদার নিহত হয়। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বনদস্যু নমীর তালুকদারের বিরুদ্ধে খুলনা, দাকোপ, বাগেরহাট ও শরণখোলায় থানায় ৫টি ডাকাতি, চাঁদাবাজী ও হত্যা মামলা রয়েছে।