আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবারো শেখ রাসেল শিশু সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংকলন প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এজন্য সংগঠন দেশের বিশিষ্টজনদের নিকট লেখা আহ্বান করেছে। লেখা পাঠাতে হবে ৯৭১, পূর্ব শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণি (তৃতীয় তলা), ঢাকা-১২১৬ ঠিকানায় অথবা ০১৮১৮৬৬৫২৬৮, ০১৯১১৩৯৯২৯৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটি তিন দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচির মধ্যে প্রথম দিন চারটি গ্রুপে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা, দ্বিতীয় দিন ১৫ই আগস্ট সকালে ৩২ ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং সংকলনের মোড়ক উন্মোচন। বনানী কবরস্থানে শেখ রাসেলের মাজার ও ১৯৭৫-এর ১৫ই আগস্টে শহীদ সদস্যদের মাজারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও মোনাজাত। তৃতীয় দিন আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ।—প্রেস বিজ্ঞপ্তি
