উপজেলায় পুলিশ পরিচয়ে মামুন খান নামের এক ছাত্রলীগ কর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে রাঙ্গুনিয়া পৌরসভার রাঙ্গুনিয়া গ্রামের পাঠানবাড়ি এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহূত ছাত্রলীগ কর্মী পাঠানবাড়ির মুক্তিযোদ্ধা মাস্টার জাফরুল্লাহ খানের ছেলে। গতকাল রবিবার পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, বাড়ির পাশের দোকান থেকে তিন জন লোক এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মামুনের খোঁজ করে। মামুন সামনে আসতেই তার বিরুদ্ধে থানায় মামলার কথা বলে তাকে অপেক্ষমাণ একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে থানায় এসে তার কোন হদিস না পেয়ে অপহূতের আত্মীয়-স্বজনরা হতাশ হয়ে পড়েন। এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
