মাত্র এক রানের প্রথম উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। এরপর দ্বিতীয় উইকেটে জেসন রয় ও জো রুট ১০৬ রানের দারুণ একটি জুটি গড়েছিলেন। দু’জনই করেছিলেন হাফসেঞ্চুরি। তবে সেই দুই সেট ব্যাটসম্যানকে দ্রুতই সাজঘরে ফিরিয়ে ম্যাচে দারুণ প্রত্যাবর্তন হয়েছে দক্ষিণ আফ্রিকার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারের খেলা শেষে প্রোটিয়াদের সংগ্রহ তিন উইকেটে ১১৫ রান।
মাত্র এক রানে জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে উদ্বোধনী ম্যাচের শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। তবে ওয়ান ডাউনে নামা জো রুটকে সঙ্গে নিয়ে সেই চাপ কাটিয়ে উঠে স্বাগতিকরা। এই দুজন বড় স্কোরের ভিত্তি তৈরি করছিলেন।
তবে হঠাৎই অবস্থার পরিবর্তন। দলীয় ১০৭ রানে জেসন রয়কে নিজের শিকারে পরিণত করেন আন্দিলে ফেলুকায়ো। দলীয় স্কোরে ৪ রান যোগ হতেই ফের ইংলিশ ব্যাটিং লাইনে আঘাত। এবার জো রুটকে ফেরান কাগিসো রাবাদা। জেসন রয় ৫৪ ও জো রুট ৫১ রান করেন। এখন চতুর্থ উইকেটে জুটি বেঁধেছেন ইয়ন মরগান ও বেন স্টোকস।
আরও পড়ুন : পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল হামলাকারীরা: সিআইডি প্রধান
এর আগে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ফিল্ডিং করতে নেমে স্পিনার ইমরান তাহিরের হাতে প্রথমে তুলে দেন দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তাহিরের প্রথম বল থেকে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন জেসন রয়।
এরপর স্ট্রাইকে আসেন জনি বেয়ারেস্ট। কিন্তু ইমরান তাহিরের বল মোকাবেলা করতে গিয়েই পরাস্ত হন তিনি। তাহিরের ঘূর্ণি বল বেয়ারস্টোর ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। আউট হয়ে সাজ ঘরে ফিরে যান এই প্রোটিয়া ওপেনার।
ইত্তেফাক/কেআই
