ওয়ান ব্যাংকের সাতক্ষীরা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের বড়বাজার সড়কে অবস্থিত ব্যাংকটিতে এসির সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র, এসি, আসবাবপত্রের ক্ষতি হয়েছে। এ ঘটনায় আতংকিত হয়ে মুকুল এবং লিটন নামের দু’ কর্মচারী আহত হয়েছে।
ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক এমডি রোমেল শরীফ জানান, তারা অফিস শেষে বাড়িতে চলে যান। হঠাত্ রাত সাড়ে ৮টার দিকে ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর জানতে পারেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত কুমার মন্ডল জানান, এসির সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
