লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:০২
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় পল্লিবিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় লোডশেডিংয়ের মাত্রা কম থাকলেও ইফতারের আগে থেকে শুরু হয় বিদ্যুতের লুকোচুরি। একবার চলে গেলে আর আসার খবর থাকে না। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতার গ্রহণ, তারাবিহ নামাজ পড়া ও বিশ্রাম নিতে দুর্ভোগ পোহাচ্ছেন। অন্যদিকে কোমলমতি শিশু ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। বিদ্যুতের জন্য স্কুলের পড়া যেমন শেষ হচ্ছে না তেমনি গরমে ঠিকমতো ঘুমানো যাচ্ছে না। এ অবস্থায়, ইফতার ও তারাবিহর সময় বিদ্যুত্ সরবরাহ বজায় রাখাসহ রাতের বেলায় লোডশেডিং কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী, কিশোরগঞ্জ