টপ অর্ডারের সব ব্যাটসম্যানই ফিরে গেছেন। মাঠে একাই লড়ছেন বেন স্টোকস। বিশেষ করে শ্লগ ওভারে যখন হার্ড হিটিং প্রয়োজন তখন সঙ্গী হিসেবে লোয়ার্ড অর্ডারের উপর নির্ভর করতে হচ্ছে তাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারের খেলা শেষে ইংলিশদের সংগ্রহ ৬ উইকেটে ২৬০ রান।
বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ফিল্ডিং করতে নেমে স্পিনার ইমরান তাহিরের হাতে প্রথমে তুলে দেন দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন তাহির। একইসঙ্গে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম উইকেট শিকারি হিসেবেও নিজের নাম লেখান তিনি।
এরপর ওয়ান ডাউনে নামা জো রুটকে সঙ্গে নিয়ে এগুতে থাকেন জেসন রয়। দুজন ১০৬ রানে জুটি গড়েন। দলীয় ১০৭ রানে জেসন রয়কে নিজের শিকারে পরিণত করেন আন্দিলে ফেলুকায়ো। দলীয় স্কোরে ৪ রান যোগ হতেই ফের ইংলিশ ব্যাটিং লাইনে আঘাত। এবার জো রুটকে ফেরান কাগিসো রাবাদা। রয় ৫৪ ও রুট ৫১ রান করেন।
এরপর চতুর্থ উইকেটে জুটি বাঁধের ইয়ান মরগান ও বেন স্টোকস। জুটিতে তারাও যোগ করেন ১০৬ রান। এরপর মরগান আউট হন ৫৭ রান করে। স্টোকসকে রেখে একে একে মাঠ ছাড়েন জোস বাটলার ও মঈন আলী।
ইত্তেফাক/কেআই
