ঈদ এসেছে ক মাস পরে
গরিব ধনী সবার ঘরে।
ঈদের দিনে নতুন জামা
কে দিল রে রাঙ্গা মামা।
আরো দিল জুতোজোড়া
একটি পুতুল কাঠের ঘোড়া।
খাবে ওরা ফিন্নি পায়েস
গিন্নি সাজা খুকির খায়েস।
খোকা-খুকু সবাই মিলে
হই-হুল্লোড় বাড়িয়ে দিলে।
বেলুন ওড়ে পটকা ফোটে
দলে দলে সেদিক ছোটে।
বুকে বুকে কোলাকুলি
সব ভেদাভেদ যাই যে ভুলি।
ছোট-বড় সবাই সমান
ঈদ এলে পাই তারই প্রমাণ।
