পঞ্চমবারের মতো চ্যানেল আই-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। আগামীকাল চ্যানেল আই প্রাঙ্গণে অনুুষ্ঠিত হবে এই ব্যান্ড ফেস্ট। এবারের ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৭টি ব্যান্ডদল। এলআরবি নিয়ে হাজির হবেন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার। এদিন সকাল ১০টা ৩০ মিনিটে এসব ব্যান্ডদলের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হবে ব্যান্ড ফেস্টের দিনব্যাপী কার্যক্রম। অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করবে সদ্যপ্রয়াত আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫ বছরে ব্যান্ড ফেস্টের সফলতা উলেখ করার মতো অবস্থানে পৌঁছেছে। আইয়ুব বাচ্চুর নেতৃত্বে যাত্রা শুরু হয় এ ব্যান্ড ফেস্টের।’ ৫ম ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে উচ্চারণ, ডিফারেন্ট টার্চ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেল ও এলআরবিসহ ১৭টি ব্যান্ডদল। ‘ব্যান্ড ফেস্ট’ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ব্যান্ড ফেস্ট-২০১৮ উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। পরিচালনায় থাকছেন অনন্যা রুমা।
