ব্যাংকে টাকা এলেও শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:১০
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা এবং ঈদ বোনাস বাবদ ৭৮ লাখ ৭৯ হাজার টাকা জয়পুরহাটের ক্ষেতলাল সোনালী ব্যাংকে পৌঁছলেও এমপিও (মান্থলী পেমেন্ট অর্ডার) স্লীপ না পৌঁছায় উপজেলার ৩৯৮ জন শিক্ষক-কর্মচারী ঈদের পূর্বে তা উত্তোলন করতে পারবেন কি-না সে আশংকায় ভুগছেন। ক্ষেতলায় ৩৯৮ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অধিকাংশ সরকারিভাবে প্রাপ্য টাকার উপর নির্ভরশীল। অধিকাংশ শিক্ষক-কর্মচারী তাকিয়ে আছে বেতন-ভাতা ও বোনাস পাবার পর আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পরিবার-পরিজনের নতুন কাপড়সহ অন্য কেনাকাটা করবেন। রবিবার অনেক শিক্ষক-কর্মচারী স্থানীয় সোনালী ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন প্রধান শাখা থেকে বেতন-ভাতা এবং ঈদ বোনাসের টাকা পৌঁছেছে। কিন্তু এমপিও স্লীপ না পৌঁছায় সে টাকা উত্তোলন করতে পারছেন না।