কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ডাকাতি

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:১০
আসন্ন ঈদকে ঘিরে নিত্যদিনের ডাকাতির ঘটনাকে রোধ করতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে পুলিশের টহল জোরদার করা হলেও থেমে নেই গাছ ফেলে ডাকাতির ঘটনা। লুট হচ্ছে- নগদ টাকা, স্বর্ণালংকারসহ লাখ লাখ টাকার মালামাল। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে প্রায় ঘটছে গাছ ফেলে ডাকাতির ঘটনা। আসন্ন ঈদকে ঘিরে ডাকাতি ও ছিনতাইকারীদের বেপরোয়া রোধ করতে সম্প্রতি বিকাল থেকে সারারাত পুলিশের টহল জোরদার রয়েছে। সড়কে পুলিশের টহল অব্যাহত থাকলেও থামেনি ডাকাতি ও ছিনতাই। সোমবার রাতে ১০-১২ জনের একদল মুখোশধারী ডাকাত ওই সড়কের পাইকপাড়া এলাকায় রাস্তায় গাছ ফেলে ৪-৫টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটায়। লুট করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ লাখ লাখ টাকার মালামাল। এতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত ডাকাত কবলিত পরিবারগুলো। কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ খলিলুর রহমান খলিল জানান, ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যাওয়ার আগে ডাকাতদল গভীর জঙ্গলে পালিয়ে যায়।