ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ গতকাল মঙ্গলবার কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ইফতার করেন। পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় দায়িত্ব পালনকালীন যে সকল পুলিশ সদস্য রাস্তায় ইফতার গ্রহণ করেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে তাদের কর্মস্পৃহা বৃদ্ধিই এর মূল লক্ষ্য। ট্রাফিক পুলিশ সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে বিদ্যমান সুযোগের মধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রেখেছেন।
এ সময় কমিশনার বলেন, ঈদের দিন এবং পরের ১০ দিন ঢাকা শহর থেকে লাখ লাখ মানুষ বেরিয়ে যাবেন তাদের প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। এই সময়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস, জয়েন্ট কমিশনার (ট্রাফিক) মোসলেহ্ উদ্দিন আহমদ, ডিসি (ট্রাফিক-পশ্চিম) জয়দেব কুমার ভদ্র, ডিসি (ট্রাফিক-পূর্ব) মাইনুল হাসান, ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) খান মুহাম্মদ রেজোয়ান, ডিসি (তেজগাঁও) বিপ্লব কুমার সরকারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ এ সময় কমিশনারের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
