গোলাম আম্বিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র ফটোসাংবাদিক সাইফুল ইসলামের পিতা চিত্লা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আম্বিয়া (৬৬) সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হূদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় চিত্লা মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা শেষে গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়।
এডভোকেট মজিবর রহমান
শিবালয়ের মহাদেবপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক, দৈনিক করতোয়া এর মানিকগঞ্জ প্রতিনিধি এডভোকেট মজিবর রহমান (৫৯) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। ভোরে অসুস্থ হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। নিজ গ্রাম পাচুরিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মমিনা খাতুন
গলাচিপা উপজেলার ডাকুয়া ইউপি‘র সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুর রহমান ওরফে চান মিয়া গাজীর মাতা মমিনা খাতুন (১১০) গলাচিপা পৌরসভায় ছেলের বাসায় সোমবার দুপুরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গলাচিপা জৈনপুরী খানকা সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে ডাকুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিনয় ভূষন দাস
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উকিলপাড়া নিবাসী স্বর্গীয় বিধু ভূষন দাসের পুত্র জুয়েলারি ব্যবসায়ী বিনয় ভূষন দাস (৭৫) সোমবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার পৌর শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়।
