বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবি

সাভার আশুলিয়ায় তিন পোশাক কারখানায় বিক্ষোভ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২৩:০৩
সাভার ও আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাভারের এসএম সোয়েটারের শ্রমিকরা কারখানার ভিতরে ঢুকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্ম বিরতি ও বিক্ষোভ করে। এছাড়া সকালে আশুলিয়ার বেরুণ ও ঘোষবাগ এলাকার উইনডি ও স্তবুল পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও কর্ম বিরতি পালন করে। সকালে সাভারের আক্রনে একই দাবিতে স্নো হোওয়াইট গার্মেন্টসের সামনে এসে শ্রমিকরা বিক্ষোভ করে। তবে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা ভিতরে প্রবেশ করতে পারেনি । এব্যাপারে শিল্প পুলিশ-১-এর পরিচালক শ্রমিকদের কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্ম বিরতির বিষয়টি নিশ্চিত করে বলেন, মালিকপক্ষের সাথে শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।