মাসের শেষদিনে মুক্তি পাচ্ছে দুটি চলচ্চিত্র ‘দহন’ ও ‘পাঠশালা’। ‘দহন’ ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি হিসেবে দেখা যাবে সিয়াম আহমেদ ও পূজা চেরিকে। দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যেও ছবিটি মুক্তি দেওয়া হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছবির প্রযোজক আবদুল আজিজ।

বিভিন্ন ইস্যু নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি হয়। এতে অনেক সময় বিপাকে পড়েন সাধারণ জনগণ। এমন বিষয় নিয়ে ‘দহন’ সিনেমা নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম ও পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শিমুল খান, মনিরা মিঠুসহ অনেকে।
অন্যদিকে, একইদিনে মুক্তি পাবে শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’। ১০ বছরের এক মেধাবী পথশিশুর জীবন জয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমা পাঠশালা পরিচালনা করেছেন ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম। শুরুতে ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস প্রেক্ষাগৃহে ‘পাঠশালা’ মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের বাইরের প্রেক্ষাগৃহগুলোতেও মুক্তি দেওয়া হবে বলে জানা যায়।
