মদনে সাংবাদিক সম্মেলন

কলেজে নিয়োগ দুর্নীতির অভিযোগ

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১৪
মদনে জোবাইদা রহমান মহিলা কলেজের নিয়োগে দুর্নীতির অভিযোগে গতকাল বুধবার দুপুরে স্থানীয় সেবা প্যাথলজি কার্যালয়ে পৌরসভার জাহাঙ্গীরপুর গ্রামের বিজয় কৃষ্ণ ভৌমিক নামে এক চাকরিপ্রার্থী সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অফিস সহকারী পদে ২২ জন ও নিম্ন-সহকারী পদে ১৭ জন আবেদন করেন। কলেজ কর্তৃপক্ষ সূক্ষ্ম কারচুপির মাধ্যমে অফিস সহকারী পদে সফিউল এবং নিম্ন-সহকারী পদে লিপি আক্তারকে নিয়োগ দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি দ্রুত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।