বাবুগঞ্জে খুচরা মাছ বিক্রেতা প্রভাবশালীদের হাতে জিম্মি

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১৯
বরিশালের বাবুগঞ্জে স্থানীয় প্রভাবশালী মাছ ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে খুচরা মাছ বিক্রেতারা সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে। উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার,মোহনগঞ্জ বাজার,রহমতপুর বাজার,মীরগঞ্জ বাজার,মাধবপাশা বাজার,মরণহাট সহ গুরুত্বপূর্ণ বাজারে স্থানীয় প্রভাবশালী এক শ্রেণির মাছ ব্যবসায়ীরা বাজারের সময় খুচরা মাছ ব্যবসায়ীরা মাছ নিয়ে আসে। এসময় ওই প্রভাবশালী মাছ ব্যবসায়ীরা জোরপূর্বক খুচরা মাছ ব্যবসায়ীদের কাছ থেকে কমদামে মাছ নিয়ে যায়। ফলে খুচরা মাছ ব্যবসায়ীরা অনেকে মাছ নিয়ে এসব বাজারে আসছে না। অপরদিকে প্রভাবশালী মাছ ব্যবসায়ীরা চড়াদামে সাধারণ ক্রেতাদের কাছে মাছ বিক্রি করছে।