ঘুষ দাবি করে গত মঙ্গলবার দিনভর দলিল রেজিস্ট্রি না করায় দলিল লেখক ও ভুক্তভোগী জনতা ইফতারের সময় শ্রীপুরের সাব রেজিস্ট্রার মুক্তিযোদ্ধা জামিনুল হককে কার্যালয়ে অবরুদ্ধ করে লাঞ্ছিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নকলনবিশ ফারুক বাদী হয়ে শ্রীপুর থানায় উপজেলা দলিল লেখক ও ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মণ্ডলকে প্রধান আসামি করে মামলা করেন। ভুক্তভোগীরা জানায়, শ্রীপুর সাব রেজিস্ট্রার ও তার মিডিয়াম্যান নকলনবিশ ফারুক ঈদ উপলক্ষে দলিল প্রতি ৫ হাজার টাকা অতিরিক্ত ঘুষ দাবি করে এবং ১টি পাওয়ার দলিলে অতিরিক্ত ১ লাখ টাকা ঘুষ দাবি করে। এতে দলিল লেখকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাব রেজিস্ট্রার জামিনুল হক লাঞ্ছিত ও ঘুষের কথা অস্বীকার করেন।
