উপজেলার বানেশ্বরে আসামি গ্রেফতার দাবিতে বুধবার বিক্ষোভ সমাবেশের ডাক দিলে দু’টি গ্রামবাসীর মধ্যে উত্তেজনায় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবত থাকবে মর্মে প্রচার করা হয়। প্রসংগত ১৪ জুলাই চারঘাট উপজেলার শিবপুর গ্রামের জনৈক আকবর আলী বানেশ্বরে প্রহূত হলে থানায় মামলা হয়। মামলার আসামি গ্রেফতারের দাবিতে চারঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ বুধবার বিকেলে বানেশ্বরে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেন। এতে বানেশ্বর নামাজ গ্রামসহ আশে পাশের গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
