বামনায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৫১
বরগুনার বামনায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। গত দুই দিনে অর্ধশতাধিক মানুষকে কামড়েছে কুকুর। দশজনলোক গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তিনটি গরু, চারটি ছাগল ও দুইটি ভেড়া মারা গেছে। কুকুরের ভয়ে ছাত্র-ছাত্রীরা ঘর হতে বের হতে পারছে না। সন্ধার পরে ঈদের কেনা-কাটা করতে লোকজন বাজারে আসতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীরা বেচা-কেনা করতে না পেরে হতাশা প্রকাশ করছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা জানান, কুকুর মারার ব্যাপারে সরকারের নির্দেশনা নেই বিধায় প্রাণী সম্পদ কর্মকর্তাকে ভ্যাকসিন দেয়ার জন্য বলা হয়েছে।