যাত্রাপথ

আপডেট : ৩০ মে ২০১৯, ২০:০৭

সকালের মিষ্টি রোদে মিষ্টি মেয়ে,
হেঁটে যাও দীর্ঘ ছায়া ফেলে দিগন্তের পরপারে

পাতালের ধোঁয়ার কুণ্ডলী ফুল হয়ে
দুলতে থাকে স্বর্গের উদ্যানে,

তুমি মেয়ে স্বপ্নে নাওয়া ভোরের শিশির
আলো হাতে ঢুকে পড়ো গৃহের অঙ্গনে!