খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিদেশে বসে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আওয়ামী লীগকে পরাস্ত করার কোন সাংগঠনিক শক্তি বিএনপির নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র মক্কা নগরীতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মিজানুল হক, অধ্যাপক এম কামরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, সংসদ সদস্য উম্মে কুলসুম প্রমুখ।
