বাংলাদেশে সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এবং শান্তিরক্ষা অপারেশন্স বিভাগের প্রধান এইচ ই হার্ভে লাসৌস বৃহসপতিবার বনানীস্থ নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তার সফরসঙ্গী হিসাবে আগত তিন সদস্যের প্রতিনিধি ও নৌ সদরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে এইচ ই হার্ভে লাসৌস নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী তাকে স্বাগত জানান। উলে¬খ্য, সরকারী সফরে গত ২২ জুলাই তিনি বাংলাদেশে আগমন করেন এবং সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন।-আইএসপিআর
