মৃত্যুদণ্ড কার্যকর করতে ২ ঘণ্টা!

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৫১
গুরুতর অপরাধ করলে সাধারণত মৃত্যুদণ্ড দেয় আদালত এবং কারা কর্তৃপক্ষ বিভিন্ন উপায়ে সেটা কার্যকর করেন। এজন্য বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম মেনে চলা হয়। নিয়ম যেটাই থাকুক না কেন মৃত্যুদন্ডের সময় যেন ওই ব্যক্তির যন্ত্রণা না হয় তা দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। সেরকম কোনোঘটনা ঘটলে সেটা হবে মৃত্যুদণ্ড আইনের লঙ্ঘন। মার্কিন যুক্তরাষ্ট্রে এক নাগরিকের ক্ষেত্রে সেটাই ঘটেছে! মৃত্যুদণ্ড কার্যকরে লেগেছে দুই ঘন্টা! অ্যারিজোনা রাজ্যে মৃত্যুদন্ড প্রাপ্ত এক কয়েদিকে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে দণ্ড কার্যকর করতে দীর্ঘ প্রায় দুই ঘন্টা সময় লেগেছে। কারা কর্মকর্তারা এ তথ্য জানান। জোসেফ উড নামের এই ব্যক্তিকে ১৯৮৯ সালে তার বান্ধবী ও বাবাকে (বান্ধবীর) হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। উডের আইনজীবী জানান, ইনজেকশন প্রয়োগে শান্তিপূর্ণভাবে মৃত্যু হওয়ার কথা থাকলেও তার মক্কেলের চরম যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। অ্যাটর্নি ডেল বেইখ বলেন, উডের মারা যেতে দুই ঘন্টা সময় লাগে। প্রায় এক ঘন্টা ৪০ মিনিট ধরে তিনি হাঁফাতে থাকেন এবং খুবই কষ্টকর অবস্থায় শ্বাস-প্রশ্বাস চালান। কারা কর্মকর্তারা জানান, কর্মকর্তারা ইনজেকশন প্রয়োগের কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হওয়ার কথা। কিন্তু উডের ক্ষেত্রে ভিন্ন যন্ত্রণাদায়ক পরিস্থিতিই লক্ষ্য করা গেছে। তার আইনজীবী বলেন, ১০ মিনিটের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও ৫৫ বছর বয়সী উড মৃত্যুর আাাগে ৬শ’বার হাঁপান। স্থানীয সময় বিকেল ১টা ৫২ মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়ার শুরু হয় এবং বিকেল ৩টা ৪৯ মিনিটে এক ঘন্টা ৫৭ মিনিট পর তার মৃত্যু হয়। অ্যারিজোনা রাজ্যের গভর্নর জ্যান ব্রয়ার বলেন, তিনি মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়াটির পূর্ণাঙ্গ রিভিউর আদেশ দিয়েছেন। তবে তিনি উডের আইনানুগভাবে মৃত্যু হয়েছে বলে দাবি করেন। - এএফপি