কচুয়ায় গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২২:১৯
উপজেলার এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে মারজিয়া আক্তার নামের ওই নারীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বর্তমানে মারজিয়া ঢাকার বার্ন ইউনিটে চিকিত্সাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা যায়, কোয়াচাঁদপুর গ্রামের মোল্লাবাড়ীর মারজিয়ার সঙ্গে কাদলা ইউনিয়নের সফিফুরা গ্রামের প্রবাসী আরিফের বিয়ে হয়। গত বৃহস্পতিবার রাতে রান্নার কাজে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। বাড়ীর লোকজন মারজিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।