ডাকাতির ২৪ দিন পর ট্রাকসহ ১১ ডাকাত গ্রেফতার

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২২:৫০
জেলার বাবুরহাট ইনডেক্স প্লাজার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ভর্তি ১৮টি কাপড়ের গাইটসহ ট্রাক ডাকাতির ২৪ দিন পর নরসিংদী ডিবি পুলিশ লুণ্ঠিত কাপড় ও অন্যান্য মালামালসহ ১১ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে। গত ৩০ জুন সশস্ত্র ডাকাতদল ট্রাকসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার নরসিংদীর পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলনে এ ডাকাতির ঘটনার বিবরণ তুলে ধরেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ নেওয়াজ খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোখলেছুর রহমান, জেলা গোয়েন্দা কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।