গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২০:১৩
বাইক বা সাইকেল চালানোর সময় আরোহীদের কিংবা নানা ধরনের নির্মাণ কাজে শ্রমিকদের নিরাপত্তার জন্যই তাদের মাথায় হেলমেট পড়াটা বাধ্যতামূলক করা হয়। আর এ ধরনের হেলমেট পড়া মানুষের সবচেয়ে বড় জমায়েত দিয়েই সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের মাডালা চ্যারিটেবল ট্রাস্ট। দেশটির অন্ধ্র প্রদেশের নিজামাবাদের ভার্নিতে হেলমেট পড়া বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সর্বমোট ১,২৬৩ জন ব্যক্তি নানা রঙের হেলমেট পড়ে জড়ো হন। মূলত সম্প্রতি স্থানীয় একজন ব্যক্তি হেলমেট না পড়ার কারণে সড়ক দূর্ঘটনায় নিহত হবার পরই মাডালা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।