দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
১ম বন্ধু :দেখেছিস, শামুক কত অলস প্রাণী। তিন ঘণ্টা ধরে দেখছি মাত্র দুই ইঞ্চি এগিয়েছে।
২য় বন্ধু :আর তুইই বা কম কিসে। তিন ঘণ্টা ধরে একই জায়গায় একইভাবে বসে শামুকটাকে দেখছিস।
স্বামী ও স্ত্রীর মধ্যে কথোপকথন—
স্বামী :(স্ত্রীকে) এই শুনছো! আমার শার্টটা ধুয়ে রাখবে। নইলে...
স্ত্রী :( রেগে গিয়ে) নইলে, নইলে কী করবে?
স্বামী :কী আর করবো? নিজেই ধুয়ে নেব।
ডাকাতির পর নিজেদের আস্তানায় বসে কথা বলছিল এক ডাকাত সর্দার আর তার দুই সহযোগী-
ডাকাত সর্দার :নে আজ এখন সবাই মিলে বিশ্রাম নে। কাল সকালে উঠে সবকিছু ভাগবাটোয়ারা করে নেওয়া যাবে।
প্রথম সহযোগী :না মানে সর্দার এখন বসে ভাগ করে নিলেই ভালো হতো না!
ডাকাত সর্দার :দ্যাখ বেশি লোভ করা আর তাড়াহুরো করা কিন্তু ভালো না। এখন বিশ্রাম নে, কাল সকালে উঠে ঠান্ডা মাথায় ভাগ-বাটোয়ারা করা যাবে।
প্রথম সহযোগী :না লোভের জন্য নয়, বলছিলাম অন্য কারণে। দেখা যাবে কাল সকালের পত্রিকাতেই আমাদের ডাকাতির খবরটা ছাপা হবে আর সেখানে আমরা যা লুট করেছি সবকিছুই সে তুলনায় কয়েকগুণ বেশি করে লেখা থাকবে। দুই ভরি স্বর্ণ লুট করলে হয়তো লেখা হবে বিশ ভরি। তখন আবার আপনিই আমাদের অবিশ্বাস করতে শুরু করবেন কি না, তাই বলছিলাম এখনই যদি...
